মশা, মাছি, ছারপোকা এবং মাছের রক্ত পাক নাকি নাপাক?

প্রশ্ন : অনেক সময় মশা-মাছি গায়ে বা বিছানায় বসে। তার মধ্যে থাকা রক্ত গায়ে, কাপড়ে, বিছানায় লেগে যায়। আমার জানার বিষয় হল, সেগুলো কি নাপাক? সেগুলো নিয়ে নামাজ পড়লে কি নামাজ সহীহ হবে?

উত্তর : মশা, মাছি, ছারপোকা এবং মাছের রক্ত নাপাক নয়। তাই এগুলো গায়ে কিংবা কাপড়ে লাগলে তা পরিষ্কার করা আবশ্যক নয় এবং নামাজ হয়ে যাবে। কিন্তু যেহেতু এগুলো ময়লার অন্তর্ভুক্ত সেহেতু ধুয়ে নেওয়া উত্তম। বিশেষ করে নামাজের ক্ষেত্রে সর্বোচ্চ পরিষ্কার-পরিচ্ছন্নতা কাম্য।

ইমাম মুহাম্মাদ রহ.  ...বিস্তারিত

 

সিরিঞ্জ, টিস্যু, কাপড় ইত্যাদি দিয়ে রক্ত তুলে নিলে ওজু ভেঙে যাওয়ার হুকুম

 প্রায় সময় একে অপরকে রক্ত দেই। আমার প্রশ্ন হলো, সিরিঞ্জ দিয়ে রক্ত দিলে কি ওযু ভেঙে যায়? অথবা টিস্যু, কাপড় ইত্যাদি দিয়ে রক্ত শুষে নিলে অজু ভেঙ্গে যায়?

উত্তর : হাঁ, গড়িয়ে পড়া পরিমাণ রক্ত সিরিঞ্জ দিয়ে বের করলে ওযু ভেঙ্গে যাবে। তাই বর্তমানে যে পদ্ধতিতে অসুস্থ ব্যক্তিকে রক্ত দেওয়া হয় তাতে অজু ভেঙ্গে যায়। এমনিভাবে টিস্যু, কাপড় ইত্যাদি দিয়ে রক্ত শুষে নিলেও অজু ভেঙ্গে যায়। অর্থাৎ রক্তের পরিমাণ যদি এমন হয় যে,  ...বিস্তারিত

 

মাহবুবে সুবহানী, বড়পীর, মহীউদ্দিন আবদুল কাদির জিলানী (রহ.)

তাসাউফের ইতিহাসে এমন কিছু মহান ব্যক্তিত্বের আবির্ভাব ঘটেছিলো, যারা দাওয়াত ও ইরশাদে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন শাইখ আবদুল কাদির জিলানী (রহ.)। তাঁর জীবন ছিল তাসাউফ, সমাজ সংস্কারের দাওয়াত এবং ইসলামী শরিয়তের প্রতি দৃঢ় আনুগত্যের অনন্য সমন্বয়ে বৈশিষ্ট্যমণ্ডিত। আমলের ক্ষেত্রে আন্তরিক হওয়া এবং ইসলামী আখলাকে সুশোভিত হওয়াই ছিলো তাঁর দাওয়াতের লক্ষ্য।

এই প্রবন্ধে আমরা হযরত শাইখ আবদুল কাদির জিলানী (রহ.) এর জীবনের কিছু দিক এবং তাঁর ইলমি মর্যাদার ব্যাপারে আলোচনা করবো। তাঁর ব্যাপারে উলামায়ে কিরামের মতামত আমরা এতে তুলে ধরব। এছাড়া,  ...বিস্তারিত

 

বড়পীর, মহিউদ্দিন আবদুল কাদির জিলানী (র.) : জ্ঞান, দুনিয়াবিমুখতা ও তাসাউফের  অবিসংবাদিত ইমাম

আমিন হাবাল্লা

বড়পীর আবদুল কাদির জিলানী (র.) বিশ্বের কোটি কোটি মুসলমানের শ্রদ্ধার পাত্র। প্রাচ্যের মুসলমানদের নিকট তিনি “ধূসর বাজপাখি” (البازي الأشهب) হিসেবে অভিহিত। তিনি ইসলামের ইতিহাসকে আলোকিত করেছেন। শিক্ষার জ্ঞানকে হৃদয়ের আবেগ ও মসজিদের মিহরাব থেকে জীবনের সক্রিয়তা, ইতিহাসের সুগম পথ, দিনের পাথেয়, বাজারের কোলাহল এবং মুসলিম বিজেতাদের ঘোড়ার হ্রেষাধ্বনিতে নিয়ে এসেছেন।

আবদুল কাদির জিলানী (র.) তাঁর উপাধি পেয়েছেন তাবারিস্তানের মাটি থেকে যেখানে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর গ্রামের নাম জিলানের সাথে তাঁকে সম্বন্ধিত করা হয়। তাঁর জীবনীর ঐতিহাসিকদের মতে তিনি একজন সম্ভ্রান্ত হাসানী। তাঁর বংশপরম্পরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর নাতি হাসান ইবনে আলী ইবনে আবি তালিব (রা.) পর্যন্ত পৌঁছেছে। বলা হয় যে,  ...বিস্তারিত

 

গওসুল আযম রহমাতুল্লাহি আলাইহি

অধ্যাপক  হাসান আবদুল কাইয়ূম

শরী’আত তরীকত হকীকত ও মা’রিফাতের সমন্বয়ে যে ইলম সমন্বিত ও বিকশিত হয়েছে তাকে বলা হয় ‘ইলমে তাসাওউফ বা তাসাওউফ বিজ্ঞান। প্রিয় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম থেকেই ইলমে তাসাওউফ চর্চা সূচিত হয়েছে। 

কুরআন মজীদে যে তাযকী য়ায়ে নফ্স এবং হাদীস শরীফে যে ইহ্সানের কথা বলা হয়েছে সেটাই মূলত তাসাওউফের দিকনির্দেশনা প্রদান করে। তাসাওইফ চর্চায় বিভিন্ন পদ্ধতি কালক্রমে কুরআন ও হাদীসের আলোকে বিন্যাসিত হয়েছে যেগুলো তরীকা নামে পরিচিত। কাদিরীয়া তরীকা তরীকাসমূহের মধ্যে বহুল প্রচলিত। 

কাদিরীয়া তরীকার ইমাম হচ্ছেন গওসুল আযম আবূ মুহম্মদ মুহিউদ্দীন সৈয়দ আবদুল কাদির জিলানী রহমাতুল্লাহি আলায়হি। তিনি গওসুল আযম হিসেবেই বিশ্বজুড়ে সমধিক পরিচিত। বাংলাদেশে তাঁকে বড়পীর বলা হয়। 

গওসুল আযম হযরত আবদুল কাদির জিলানীর ওফাত দিবস পালিত হয় ফাতিহায়ে ইয়াজদহম নামে। ৫৬১ হিজরী মুতাবিক ১১৬৬ খ্রিস্টাব্দের ১১ রবিউস সানী সোমবার রাতের শেষ প্রহরে তিনি ইন্তিকাল করেন। যে কারণে এই ইয়াজদহম অর্থাৎ ১১ বলতে ১১ রবিউস সানীকেই বুঝানো হয় এবং ইয়াজদহম বা ১১ এমন গুরুত্বপূর্ণ হয়ে যায় যে,  ...বিস্তারিত

 

বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী (র.) কে নিয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত কয়েকটি নিবন্ধ

গাউসুল আযম আবদুল কাদির জিলানীর (রহ.) জীবনদর্শন (ittefaq.com.bd)

-ডক্টর শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী

বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.)-এর জীবন ও কর্ম  (dailyinqilab.com)

-গোলাম আশরাফ খান উজ্জ্বল 

বড় পির আবদুল কাদের জিলানী (jugantor.com)

-ফিরোজ আহমাদ

আউলিয়াদের জীবন : বড় পীর হযরত আবদুল কাদের জিলানী (রহ.) (dailyinqilab.com)

-ফিরোজ আহমাদ  ...বিস্তারিত

 

মারকাযুত তাদরীস আল ইসলামী পরিচালিত আরবী ভাষা প্রশিক্ষণ কোর্স-৬ এর ভর্তি লিংক

মারকাযুত তাদরীস আল ইসলামী পরিচালিত আরবী ভাষা প্রশিক্ষণ কোর্স-৬ এ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নিম্নোক্ত লিংকে নির্ভুল তথ্য প্রদানের মাধ্যমে ভর্তি নিশ্চিত করার জন্য আহবান করা যাচ্ছে।

thttps://docs.google.com/forms/d/1ygvaNAYx7Zszi_zEKIYM6sGXQGQ5zHbiB16OBDlf_1o/edit  ...বিস্তারিত

 

সিলেটে ২ দিনব্যাপী আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন অনুষ্ঠিত

 
প্রিয়নবী (সা.) আমাদের জন্য মুক্তির ওসীলা
-আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
নবীর সাথে যত বেশি সম্পর্ক হবে ঈমান তত বৃদ্ধি পাবে
-শায়খ মুহাম্মদ ইবরাহীম আব্দুল বাইছ আল কিত্তানী
সিলেটে ২ দিনব্যাপী আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৩ মার্চ শুক্রবার সিলেট সরকারী আলিয়া মাদরাসা ময়দানে সকাল ১১ টায় সম্মেলনের উদ্বোধন হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
 ...বিস্তারিত
 

বাংলাদেশে যেসব কাজে মৃত্যু নিবন্ধন জরুরি

মৃত্যু অবধারিত হলেও এই শব্দটি সম্ভবত কারো পছন্দ নয় আর একটি পরিবারে যখন প্রিয় কারোর জীবনাবসান হয়, সেসময় শোকসন্তপ্ত সদস্যদের মাথায় হয়ত অনেক কিছুই কাজ করে না। যেমন, সঠিক সময়ের মধ্যে মৃত্যু নিবন্ধন করা।

কিন্তু সেটি করতে হবে মৃত্যুর ৪৫ দিনের মধ্যে এবং মৃত্যু নিবন্ধন ওই পরিবারের বিভিন্ন কাজে যেমন দরকার তেমনি রাষ্ট্রীয় পর্যায়েও এর অনেক গুরুত্ব রয়েছে।

উত্তরসূরিদের মধ্যে সম্পত্তি ভাগ
সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা জানিয়েছেন, একজন ব্যক্তির মৃত্যুর পর তার উত্তরসূরিদের মধ্যে যখন স্থাবর,  ...বিস্তারিত

 

তামিলনাড়ুতে মাটি খুঁড়ে মিলল আরবিতে খোদাই করা সিরীয় মুদ্রা

ভারতের তামিলনাড়ু রাজ্যের প্রত্নতত্ত্ব বিভাগে শিবগঙ্গাই জেলার কালাইয়ার কয়েলের কাছে এলানধাক্কারাইয়ে মাটি খুঁড়ে উদ্ধার করেছে সিরীয় সোনার মুদ্রা। এই স্বর্ণমুদ্রায় আরবিতে খোদাই করা আছে ‘আল্লাহ্ ছাড়া কোনো উপাস্য নেই।’ এই মুদ্রা ষষ্ঠ শতকের বলে অনুমান করা হচ্ছে। মাদুরাই শহরতলির অদূরে কিঝাড়ি ও শিবগঙ্গাই জেলার সীমান্তে খননকাজ শুরু হয়েছিল চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি।

লকডাউনের আগে উদ্বোধন করেছিলেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী পালানিসামি। লকডাউনের জেরে কাজ বন্ধ থাকলেও আবার তা চালু হয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগের এক কর্মী জেমিনি রমেশ বলেছেন,  ...বিস্তারিত

 
  • জনপ্রিয়
  • সাম্প্রতিক

নির্বাচিত

Don`t copy text!