عَنْ سَهْلِ بْنِ مُعَاذِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ “ مَنْ أَكَلَ طَعَامًا ثُمَّ قَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا الطَّعَامَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ وَمَنْ لَبِسَ ثَوْبًا فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلاَ قُوَّةٍ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ ” .
উত্তর : মসজিদের ভগ্নাবশেষ রাস্তাঘাট বা কারো ব্যক্তিগত প্রয়োজনে সরাসরি ব্যবহার করা সম্পূর্ণ হারাম। এমনকি মসজিদ যদি আবাদ থাকে তবে মসজিদের কোন প্রকারের মালামাল সরাসরি অন্য মসজিদেও ব্যবহার করা নাজায়িয। এ ক্ষেত্রে উক্ত মালামাল মসজিদের কোন কাজে লাগালে তাতেই ব্যবহার করতে হবে আর যদি মসজিদের কাজে না লাগে তাহলে তা বিক্রি করে বিক্রিত অর্থ ঐ মসজিদেরই কাজে লাগাতে হবে। আর মসজিদ যদি পরিত্যক্ত হয়ে যায় তাহলে এর আসবাবপত্র অন্য মসজিদে লাগানো যাবে। কোন অবস্থাতেই রাস্তাঘাট এমনকি অন্য কোন ওয়াকফকৃত প্রতিষ্ঠান যেমন মাদরাসা, ...বিস্তারিত
উত্তর : কোন কিছুতে ভেসে উঠা প্রতিচ্ছবি আর ফটো কিংবা ছবির বিধান এক নয়। তাই ছবি তোলার বিধানের উপর প্রতিচ্ছবির তুলনা করা ঠিক হবে না। কেননা প্রতিচ্ছবি ভেসে উঠাতে কোনরূপ গুনাহ হয় না। কিন্তু ছবি নির্মাণে গুনাহ হয়। তাই মসজিদে টাইলস ও থাই গ্লাস লাগানো জায়িয। তবে প্রতিচ্ছবি ফুটে উঠে এমন সামগ্রী না ব্যবহার করাই উচিত।
জবাব দিচ্ছেন : মাওলানা আবূ নছর মুহাম্মদ কুতুবুজ্জামান –প্রিন্সিপাল, আল ইসলাহ ইসলামিক সেন্টার, মিশিগান, ...বিস্তারিত
উত্তর : উভয় পা সোজা করে দাঁড়ানো নামাযের অন্যতম সুন্নত। সুতরাং বিনা ওযরে ইমাম কিংবা মুক্তাদী যে কেউ উভয় পা সোজা না করে দাঁড়ালে নামায মাকরূহ হবে (আলমগীরী, মুহিত)।
জবাব দিচ্ছেন : মাওলানা আবূ নছর মুহাম্মদ কুতুবুজ্জামান –প্রিন্সিপাল, আল ইসলাহ ইসলামিক সেন্টার, মিশিগান, যুক্তরাষ্ট্র। ...বিস্তারিত
উত্তর : ইমামের জন্যে বিবাহিত হওয়া শর্ত নয়। সুতরাং অবিবাহিত ইমামের পেছনে নামায আদায়ে কোন অসুবিধে নেই (ফিকহের যাবতীয় কিতাব দ্রষ্টব্য)।
জবাব দিচ্ছেন : মাওলানা আবূ নছর মুহাম্মদ কুতুবুজ্জামান –প্রিন্সিপাল, আল ইসলাহ ইসলামিক সেন্টার, মিশিগান, যুক্তরাষ্ট্র। ...বিস্তারিত
উত্তর : হযরত আদম (আ.)-এর পঠিত দুরূদ শরীফের সংখ্যা সম্পর্কে বিভিন্নরূপ বর্ণনা পাওয়া যায়। কোন কোন বর্ণনায় দশবার দুরূদ শরীফের কথা উল্লেখ হয়েছে। আবার কোন কোন বর্ণনায় বিশবার দুরূদ শরীফ পড়ার কথা লিখা হয়েছে। সিলওয়াতুল আহযান, নাশরুত্তীর, কাসাসুল আম্বিয়া, তাজকিরাতুল আম্বিয়া, বোস্তানুল ওয়াইযীন- ইবনুল জাওযী।
জবাব দিচ্ছেন : মাওলানা আবূ নছর মুহাম্মদ কুতুবুজ্জামান –প্রিন্সিপাল, আল ইসলাহ ইসলামিক সেন্টার, মিশিগান, যুক্তরাষ্ট্র। ...বিস্তারিত
উত্তর:- হুযূর (সা.)-এর সঙ্গে পবিত্র মিরাজ রজনীতে মহান আল্লাহ তাআলার সরাসরি আলাপ হয়েছিল ইহা সত্য। কিন্তু এর সারসংক্ষেপ কেবল হাদীসের বর্ণনায় উল্লেখ হওয়াতে সকল আলোচনার স্ববিস্তারে বর্ণনা দেয়া সম্ভবপর নয়। হুযূর (সা.)-কে মহান আল্লাহ তাআলা আলোচনাকালে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় দান করেন। যথা-
১. পাঁচ ওয়াক্ত নামায।
২. সূরা বাকারার শেষ দু’আয়াত ও
৩. তার উম্মতের মধ্যে যারা কখনও শিরক করবেনা তাদেরকে তাওবার মাধ্যমে অন্যান্য গুনাহ মার্জনার এবং পরকালে ঈমানের সহিত মৃত্যু বরণের শর্তে শাফাআতের মাধ্যমে দুযখ থেকে নিষ্কৃতি দানের সুসংবাদ। (সিরাতুল মুস্তফা)
পবিত্র কুরআন মজীদের ভাষ্যে আলোচনার কোন সীমাবদ্ধতা খুজে পাওয়া যায়না। তা ছাড়া এ আলোচনার পরিমাণ সুনির্দিষ্টভাবে হাদীসের নির্ভরযোগ্য কোন বর্ণনার উল্লেখ না হওয়াতে সঠিকভাবে তা বলা কঠিন।
জবাব দিচ্ছেন : মাওলানা আবূ নছর মুহাম্মদ কুতুবুজ্জামান –প্রিন্সিপাল, ...বিস্তারিত
উত্তর : উতবা ইবনে আবি ওয়াক্কাসের পাথর নিক্ষেপের ফলে মহানবী (সা.)-এর দাঁত মুবারক শহীদ হয়। (ফাতহুল বারী, ৭ম খন্ড, পৃ-৮১)
জবাব দিচ্ছেন : মাওলানা আবূ নছর মুহাম্মদ কুতুবুজ্জামান -প্রিন্সিপাল, আল ইসলাহ ইসলামিক সেন্টার, মিশিগান, যুক্তরাষ্ট্র। ...বিস্তারিত
উত্তর : রাসূল (সা.)-এর চাচা আবু তালিব বিবাহের খুতবা পাঠের মাধ্যমে বিবাহ পড়ান (সীরাতুল মুস্তফা, ১ম খন্ড)
জবাব দিচ্ছেন : মাওলানা আবূ নছর মুহাম্মদ কুতুবুজ্জামান -প্রিন্সিপাল, আল ইসলাহ ইসলামিক সেন্টার, মিশিগান, যুক্তরাষ্ট্র। ...বিস্তারিত
উত্তর: হযূর (সা.)-এর জানাযা কারো ইমামতিতে অনুষ্ঠিত হয়নি। আলাদাভাবে সাহাবা-ই-কিরাম তাকবীর, দুরূদ ও সালাম পাঠের মাধ্যমে তা আদায় করেছিলেন।( সিরাতুল মোস্তফা, তৃতীয় খন্ড, পৃ-১৫৪) ফারকানী শরহে মুয়াত্তা, ২য় কন্ড, পৃ-১৬)
জবাব দিচ্ছেন : মাওলানা আবূ নছর মুহাম্মদ কুতুবুজ্জামান -প্রিন্সিপাল, আল ইসলাহ ইসলামিক সেন্টার, মিশিগান, যুক্তরাষ্ট্র। ...বিস্তারিত